ভারতের নতুন দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক 'রেস কোর্স মসজিদ' খালি করার নির্দেশ দিয়ে উচ্ছেদের নোটিশ জারি করেছে ভারতের ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (L&DO)। সম্প্রতি কর্তৃপক্ষ স্থাপনাটিকে "অননুমোদিত" বা অবৈধ ঘোষণা করে ৬ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশনা প্রদান করেছে, যার ফলে মসজিদটি ভেঙে ফেলার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জমিয়াত উলামায়ে হিন্দসহ মুসলিম সংস্থাগুলো সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং ঐতিহাসিক ও ওয়াকফ নিবন্ধিত এই মসজিদ রক্ষায় অবিলম্বে আইনি সুরক্ষা দাবি করেছে।