স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের ১০ নং রাণীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা স্কুল ত্যাগের সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশির দাবি জানান। প্রথমে তিনি আপত্তি করলেও পরে ব্যাগ খুলে দেখালে সেখান থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয় বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ