ভিনির গোল বাতিলে ফিফায় ব্রাজিলের নালিশ, রেফারেন্সে মেসির গোল

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের করা একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করেন রেফারি। ব্রাজিলের গণমাধ্যমের খবর, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শুধু তাই নয়, অভিযোগের পক্ষে যুক্তি হিসেবে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলের ঘটনাও রেফারেন্স হিসেবে তুলে ধরা হয়েছে।চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরার পাশাপাশি চারটি গোলের দেখাও পেয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি গোল পেলে হ্যাটট্রিক হতো। সেক্ষেত্রে ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তিও গড়তেন তিনি।তবে ভিনির হ্যাটট্রিক না হওয়ার পেছনে দুইটি কারণ রয়েছে। একটি, তিনি অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। অন্যটি, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনি। তবে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে রেফারি সেসার আর্তুরো রামোস গোলটি বাতিল করেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার