অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাদ দেওয়া হচ্ছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উচ্চশিক্ষা থেকে কোনো গুরুত্বপূর্ণ মানবিক বিভাগ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাঙ্গনে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।

শিক্ষামন্ত্রী সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রচার না করার আহ্বান জানান এবং শিক্ষা সম্পর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারি ঘোষণাকেই নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার