ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

ম্যাচে যা হয়েছিল?
ঘটনাটি ম্যাচের ২২ মিনিটের। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। বল কেড়ে নিতে গিয়েই নাকি ফাউল করেছেন ভিনি।

মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, ভিনি ফাউল করেছেন। বাতিল হয় গোল। ভিনিসিয়ুস হেনরিকে পেছন থেকে পা বাড়িয়ে ফেলে দিয়েছেন, রেফারি এ বিষয়ে নিশ্চিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই উঠেছে প্রশ্ন

কে কী বলছেন
প্রিমিয়ার লিগে রেফারি হিসেবে কাজ করা বিবিসির বিশ্লেষক ড্যারেন ক্যান বলেন, ‘এটি ফাউল ছিল না। ভিনিসিয়ুস শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ডিফেন্ডার নিজেই তাঁর গায়ে লাথি মেরে পড়ে গেছেন। স্কটল্যান্ড ভাগ্যবশত বেঁচে গেছে।’

সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভাও বলেছেন, গোলটি বাতিল করা ঠিক হয়নি। তিনি বলেন, ‘এটি ফাউল নয়। দারুণ এক প্রেসিং ছিল, ২-০ হতে পারত। আমার কাছে এটি কোনোভাবেই ফাউল নয়।’

তবে সাবেক স্কটিশ ফরোয়ার্ড জেমস ম্যাকফাডেন এটিকে ফাউলই মনে করছেন। তিনি বলেন এভাবে, ‘স্পর্শ সামান্য হলেও এটা ফাউলই। আপনি যখন রিপ্লেতে এটি আবার দেখবেন, তখন স্পষ্ট বোঝা যায় যে কিক করার মুহূর্তে তিনি (হেনরি) আঘাত পেয়েছেন, যা তাঁকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাঁকে বাধা দেওয়া হয়েছে। আমার কাছে এটি ফাউল, এটিই সঠিক সিদ্ধান্ত।’

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ