৮০% ছেলেকে ‘আনফিট’ বলে ছাত্রীকে লিভ-টুগেদারের প্রস্তাব! উত্তপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে কুৎসিত ও অনৈতিক বার্তা পাঠিয়ে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক সমাজের ৮০ শতাংশ ছেলেকে 'আনফিট' দাবি করে ভুক্তভোগী ছাত্রীকে একসাথে থাকার (লিভ-টুগেদার) প্রস্তাব দেন এবং নানাবিধ কুরুচিপূর্ণ মেসেজ পাঠান।
​এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছেন।শিক্ষাঙ্গনে শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সচেতন নাগরিক সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা বিঘ্নিত না হয়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ