মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপের ফাইনাল যেখানে শেষ করেছিলেন, ২০২৬ বিশ্বমঞ্চের যাত্রাটা ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। নিজের রেকর্ডময় ম্যাচটিতে এক রাজকীয় হ্যাটট্রিকে রাঙালেন আর্জেন্টাইন অধিনায়ক। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মেসির মায়াবী ফুটবলে আলজেরিয়াকে ৩-০ গোলে চূর্ণ করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার ভোর সাতটায় শুরু হওয়া ম্যাচে পুরোটা সময় লাইমলাইটে ছিলেন মেসি। ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর লম্বা পাস থেকে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা হয়ে বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তার নেওয়া হেডটি সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের গ্লাভসে জমা হয়।এর কিছুক্ষণ পরই মাঠে শুরু হয় অফসাইডের নাটক। এনজো ফার্নান্দেজ ও লাউতারোর বিল্ডআপ থেকে বল পেয়ে দারুণ এক হেডে আলজেরিয়ার জাল কাঁপিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এর ঠিক দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস শাইবি প্রথম স্পর্শেই আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে সেই আনন্দ মাটি করে দেন।অতীত ইতিহাস বলে, বিশ্বকাপ জয়ের পরের আসরে নিজেদের প্রথম ম্যাচটি সাধারণত জিততে পারে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার আলজেরিয়াকে উড়িয়ে সেই অপয়া হিসাব এক ফুঁৎকারে চুকিয়ে দিলেন মেসি-স্কালোনিরা।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার