ইরান চুক্তি পর্যালোচনার অনুরোধ ইসরাইলের, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক পর্যালোচনা করে দেখতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে ইসরাইল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের চ্যানেল-১২ জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা চুক্তিটি দেখার সুযোগ চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। ফলে তারা এর বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি জানতে পারেননি।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি চুক্তিটির বিস্তারিত বিষয়ে নিশ্চিত নন।

ইসরাইলি গণমাধ্যম আরো জানিয়েছে, দেশটির কর্মকর্তাদের মধ্যে চুক্তিটি নিয়ে গভীর হতাশা রয়েছে, বিশেষ করে লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির ওপর হামলা বন্ধের শর্তগুলো নিয়ে।

সংবাদ ওয়েবসাইট আই২৪ চুক্তিটিকে একটি ‘লজ্জাজনক’ বিষয় হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তিটি ট্রাম্প করেছেন এবং এটি তার সিদ্ধান্ত। আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে।’

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়েছেন যে ইসরাইল এই সমঝোতা স্মারক মেনে চলতে বাধ্য নয়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ