ঢাকা মহানগরে ৬৯০ এসি বাস নামানোর অনুমতি

যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগরের বিভিন্ন রুটে আট কোম্পানিকে ৬৯০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর অনুমতি (রুট পারমিট) দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। এসব এসি বাস চলাচলের অনুমতি দেওয়ার কথা গতকাল শুক্রবার নিশ্চিত করেন কমিটির একাধিক সদস্য।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে শাপলা পরিবহন (চন্দ্রা-ধোলাইখাল রুট) ২০০টি, চিত্রা পরিবহন লিমিটেড (নন্দনপার্ক-মদনপুর রুট) ১২০টি, টাইম বার্ড এক্সপ্রেস (সাভার-কালীগঞ্জ বাজার রুট) ১০০টি, স্প্রিন্ট শাটল প্রাইভেট লিমিটেড (বাড়ইপাড়া-চিটাগং রোড এবং বিমানবন্দরের থার্ড টার্মিনাল-পঞ্চবটী রুট) ১০০টি, ইকবাল এন্টারপ্রাইজ (উত্তরার পঞ্চবটী-কেরানীগঞ্জ রুট) ও নিউ ঢাকা পরিবহন (সাইনবোর্ড-গাজীপুর শিববাড়ি রুট) ৫০টি করে, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস (সিএমএইচ-জলসিঁড়ি অফিস পর্যন্ত দুটি ভিন্ন ভায়া রুট (সিএমএইচ-জলসিঁড়ি অফিস পর্যন্ত দুটি ভিন্ন ভায়া রুট) ৪০টি এবং ঢাকা ট্রান্সপোর্ট লাইন (কমলাপুর-নারায়ণগঞ্জের বন্দর রুট) ৩০টি এসি বাস চালানোর অনুমতি পেয়েছে|

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ