ফেনীর এসপি হলেন যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি!

যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

বুধবার (৬ মে) তার পদায়ন বাতিলের আবেদন জানিয়ে এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেছেন হত্যার শিকার যুবদল নেতার পরিবারের এক সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মাহবুব আলম খান। ওই সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা, তাদের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে মাহবুব আলমের বিরুদ্ধে।তৎকালীন বিরোধী দলের একাধিক নেতাকর্মীর হত্যাকাণ্ডে মাহবুবের সম্পৃক্ততা রয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি