আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে বিমান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, আগামী ১০ মে থেকে ইরাকের রাজধানী বাগদাদসহ বসরা ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে গত ২৮ ফেব্রুয়ারি কাতার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিল। পরে ৬ মার্চ আংশিকভাবে আকাশসীমা খুলে দেওয়া হয়। সর্বশেষ পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় এবার ইরাকগামী ফ্লাইট পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নেওয়া অস্থায়ী সতর্কতা প্রত্যাহারের পর সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশপথ স্বাভাবিক করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির তথ্যমতে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক রিয়েল-টাইম পর্যবেক্ষণ অব্যাহত আছে।

সংশ্লিষ্টদের মতে, কাতার এয়ারওয়েজের এই সিদ্ধান্তে ইরাকের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ