শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করে ছুটির দিনে প্রখর রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা নিয়েছেন কুমিল্লা-৫আসনের (বুড়িচং ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য মো. জসীম উদ্দিন ।শুক্রবার দুপুর তিনটায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন স্কুল এবং শিদলাই আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য গত ১৩ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা বা শুভেচ্ছা জানানো নিষিদ্ধ ঘোষণ করেন ।

শুক্রবার শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংসদ সদস্যর সংবর্ধনা নেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় ।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মো. জসীম উদ্দিিন এর সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, সহকারী কমিশনার ভূমি তারেক রহমান ।শিদলাই আশরাফ স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল ইসলামকে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, ছুটির দিন নয়, স্কুল খোলার দিনও কোন শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করিয়ে ফুল দেওয়ার নিয়ম নেই । সে যেই হোক । যারা এটি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে জানতে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ