আগামী বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে কারাবন্দী ব্যারিস্টার সুমন

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আজ রোববার ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দিয়েছেন কারাবন্দী আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্রে তার স্বাক্ষরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এই আবেদনটি করেন। বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আগামী ১৬ এপ্রিল শেষ হচ্ছে।

সৈয়দ সায়েদুল হক হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গত বছরের ২২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনজীবী লিটন আহমেদ বলেন, “বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন।”

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার