দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টা। ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের বেশ ভিড় ছিল বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারে। এখানকার বিশাল দিঘির কুমির দেখার আগ্রহ নিয়ে দূরদূরান্ত থেকে আসা অনেকেই দাঁড়িয়ে ছিলেন ঘাটের কাছে।

মাজারের দক্ষিণে দিঘির প্রধান ঘাট। ঘাটের কাছে কুমির না থাকলেও সবার আলোচনায় ছিল কুমির। পেছন থেকে একজন বলছিলেন, ‘দেখছিলি, এইখানেই কিন্তু কুকুরটা ধরছিল।’ শুনে আরেকজন বলে উঠলেন, ‘এরা কুকুর খেতে দিল কেন?’ পেছন ফিরে তাঁদের কাছে জানতে চাইলাম, ‘কী হয়েছে, জানেন নাকি কিছু?’কথায় কথায় দর্শনার্থীরা নিজেদের স্মার্টফোন থেকে ফেসবুকের কিছু ছবি আর ভিডিও দেখালেন। খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার কলেজশিক্ষার্থী সুমন বলেন, ‘দেখছেন, একেকটা ভিডিও কত ভিউ, মিলিয়ন, মিলিয়ন। কুকুরটাকে নাকি এখানে কুমিরকে খেতে দিছিল।দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন নানা ধরনের আলোচনা মাজারের দিঘিতে কুমিরের কুকুর ধরার ঘটনা নিয়ে। লাখো মানুষ তা দেখছেন, মন্তব্য করছেন।

ভিডিও ও ছবি শেয়ার করে কেউ লিখছেন, কুকুরটিকে পা বেঁধে ফেলা হয়েছে কুমিরকে খাওয়ানের জন্য। কিন্তু মাজারের খাদেমদের ভাষ্য ভিন্ন। তাঁরা বলছেন, কুকুরটিকে কুমিরের খাবার হিসেবে দিঘির পানিতে ফেলা হয়েছে, এমন দাবি একেবারে মিথ্যা।মাজারের খাদেম, নিরাপত্তাপ্রহরী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাটি ৮ এপ্রিল, বুধবার বিকেলের। মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। কয়েকজন তখন কুকুরটিকে তাড়াতে লাঠি ছুড়ে মারে। কুকুরটি নারীদের ঘাট থেকে তখন মূল ঘাটের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে মাজারের নিরাপত্তাপ্রহরী ফোরকানকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। ওই অংশটুকুই ফেসবুকে ছড়িয়েছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি