সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হো...
সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পঞ্চায়েতের সদস্যরা। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জনসভা আহ্বানের পর পুলিশের অসহযোগিতার অভিযোগ উত্থাপন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করতে চেয়েছিলেন তারা। সেজন্য তারা অনুমতি চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। তসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করতে চেয়েছিলেন তারা। সেজন্য তারা অনুমতি চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। তবে পরদিন পুলিশ কমিশনার তাদের ডেকে প্রথম দুটি দাবি বাদ দিয়ে জনসভা করতে বলেন। এর প্রতিবাদে ‘সিলটি পাঞ্চায়িত’ তাদের জনসভা স্থগিত ঘোষণা করেতিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরু করা সিলটি পাঞ্চায়িতের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম হলো– সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। কারণ সিলেট দেশের মধ্যে একমাত্র বিভাগ, বাংলা বাদে যার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষার নাম সিলটি ভাষা এবং অক্ষরের নাম সিলটি নাগরী লিপি। অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
Citizen Perspective · স্বাধীন সংবাদমাধ্যমমূল প্রকাশনা ↗
