ভারতে রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিকে আটক করল পুলিশ

এবার ভারতে রাস্তার মাঝে নামাজ আদায় করায় এক মুসল্লিকে আটক করেছে পুলিশ। মূলত দেশটির উত্তর প্রদেশ রাজ্যের ব্যস্ত সড়কের মাঝখানে নামাজ পড়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করে। এই ঘটনাটি ঘিরে ধর্মীয় কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা— দুটি বিষয়ই নতুন করে আলোচনায় এসেছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের উত্তর প্রদেশের রামপুরে একটি ব্যস্ত সড়কের মাঝখানে নামাজ আদায়ের ভিডিও ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিভিল লাইনস থানার আওতাধীন এলাকা শাহাবাদ গেট মোড়ে এই ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সড়কের মাঝখানে নামাজ পড়ছেন, এতে যানবাহনের গতি কমে যায় এবং আশপাশে লোকজন জড়ো হন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে জনসমাগমস্থলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং বলেন, ‘সিভিল লাইনস এলাকার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সড়কের মাঝখানে নামাজ পড়ছেন। এর ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। তাকে হেফাজতে নেয়া হয়েছে এবং জেলে পাঠানো হচ্ছে।’

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি