আল-আকসা মসজিদে উগ্র ইসরাইলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা
ফিলিস্তিনের আল-আকসা মসজিদে উগ্র ডানপন্থী ইসরাইলি মন্ত্রীর হামলার নিন্দা জানিয়েছে কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে ‘দখলদার পুলিশের সুরক্ষায়’ ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের মুসলিমদের পবিত্র স্থানটিতে হামলার তীব্র নিন্দা জানাই।উপসাগরীয় এই রাষ্ট্রটি উগ্র ডানপন্থী ইসরাইলি মন্ত্রীর এই সাম্প্রতিক কর্মকাণ্ডকে “আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উস্কানি” হিসেবে আখ্যায়িত করেছে