লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯
যুদ্ধিবিরতি নিয়ে আলোচনায় রাজি হলেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরাইল। সবশেষ চালানো হামলায় দক্ষিণ লেবাননের তেফাহতা শহরে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৩ জন। লেবাবনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এরআগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর সিরিজ বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ লেবাননের বাজৌরিয়েহ শহরে ইসরাইলি বাহিনীর হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি এবং একটি স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া দেশটির নাবাতিয়েহ এল ফাউকা এবং সির এল গারবিয়েহ এলাকায় ইসরাইলি হামলায় আরো দু’জন নিহত হয়েছেন। চৌকিন শহরে পৃথক হামলায় নিহত হয়েছেন আরো দু’জন।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় এসব জনপদে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।