নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিকবিজ্ঞান ভবন নির্মাণের এক বছরের মধ্যেই অনেক ফাটল দেখা দিয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা এই ভবনে প্রতিদিন প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থী যাতায়াত করেন।
বাইরে থেকে দৃষ্টিনন্দন ভবনটির ভেতরে ঢুকলেই চোখে পড়ে ছোট-বড় অসংখ্য ফাটল; যা সিমেন্টের প্রলেপে ঢাকার চেষ্টা করা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। সামান্য ভূকম্পনেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। এছাড়া এত বড় ভবনে নেই কোনো লিফট। ফলে সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।নির্বাহী কমিটি (একনেক) শাবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প-১ অনুমোদন দেয়। এ প্রকল্পের আওতায় ২৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের দায়িত্ব পায় মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েটস লিমিটেড ও দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেড। ২০২০ সালের ১১ মার্চ নির্মাণকাজ শুরু হয়ে চুক্তি অনুযায়ী দুবছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ জুন কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু উদ্বোধনের পরপরই ভবনটিতে একের পর এক ফাটল দেখা দিতে শুরু করে।