রংপুরে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে শুরু হওয়া টানা তিন ঘণ্টার ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় উপজেলার বিভিন্ন এলাকা।তীব্র বাতাসে শতাধিক গাছ উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে বিপর্যয় নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি, আলমপুর ও কুর্শা ইউনিয়নে ঝড়ের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। হাড়িয়ারকুঠি ও আলমপুরে বেশ কয়েকটি বসতঘরের টিনের চাল উড়ে গেছে এবং কোথাও কোথাও কাঁচা ঘর মাটিতে লুটিয়ে পড়েছে। এতে অনেক পরিবার আতঙ্কে পড়ে।

২ নম্বর কুর্শা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কারও ঘরের চালা উড়ে গেছে, আবার কারও ঘরের বেড়া ভেঙে পড়েছে। অনেক পরিবারকে রাতভর খোলা আকাশের নিচে থাকতে দেখা গেছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি