বিদেশে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনাকে দেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।