আজারবাইজানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

আজারবাইজানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ফরাসি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিন রায়ান নামের ওই ব্যক্তি দেশের সামরিক কার্যক্রম এবং তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহে জড়িত ছিলেন।

২০২৩ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি ফরাসি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে ফরাসিভাষী আজারবাইজানিদের নিয়োগে সহায়তা করেছেন।

একই মামলায় আজারবাইজানের নাগরিক আজাদ মামেদলিকে রাষ্ট্রদ্রোহের দায়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে ফ্রান্স সরকার এবং অভিযুক্ত মার্টিন রায়ান উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্স এর আগে এই আটককে “ইচ্ছাকৃত” বলে উল্লেখ করে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছিল।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার